প্রথম কিস্তির মতো এবারও একজন নারীকে কেন্দ্র
করে আবর্তিত হয়েছে টিভি মুভি ‘সাহসিকা ২’। আগামীকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ৩টা থেকে
দেখা যাবে ডিজিটাল প্লাটফর্ম দীপ্ত প্লেতে।
সমাজে প্রতিনিয়ত নারীর সঙ্গে চলছে নানান অত্যাচার।
কিন্তু কেউ এ নিয়ে মুখ খুলছে। এমন একটি ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে ‘সাহসিকা ২’। আগের
পর্বের পুলিশ কর্মকর্তা তারিন জাহানের সঙ্গে সাহসিকা চরিত্রে থাকছেন জাকিয়া বারী মম।
সঙ্গে আছেন শ্যামল মাওলা ও শহীদুজ্জামান সেলিম।
কাজী জাহিন হাসানের গল্প ভাবনা ও প্রযোজনায়
‘সাহসিকা ২’ এর চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান। পরিচালনা করতেছেন
জিবরান তানভীর।
এই টিভি মুভি নিয়ে দুই চিত্রনাট্যকার বলেন,
প্রথম ‘সাহসিকা’ দর্শক দারুণভাবে গ্রহণ করেছিলেন। আশা করি দ্বিতটিও দর্শকনন্দিত হবে।










