সম্প্রতি গুঞ্জন উঠেছিল আশিকি থ্রি সিনেমার নায়িকা হচ্ছেন তারা সুতারিয়া। কিন্তু এ গুঞ্জন ও তারার সিনেমায় থাকার বিষয়টি নাকচ করে দিলেন মুকেশ ভাট নিজেই। তিনি বলেন, ‘প্রতিদিনই আমি শুনি একজন নতুন অভিনেত্রীর নাম উঠে আসছে এ সিনেমার নায়িকা হিসেবে। পুরো বিষয়টি এক ধরনের প্রতারণা।’ মুকেশই জানান, তারা সুতারিয়ার কথা তিনি ভাবেননি কখনো। পাশাপাশি সিনেমা নিয়ে গুজব ছড়ানো বন্ধ করতে বলেন তিনি।
মহেশ ভাটের পরিচালনায় ‘আশিকি’ মুক্তি পেয়েছিল ১৯৯০ সালে। অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগরওয়াল। সিনেমাটি এর গানের কারণে দারুণ জনপ্রিয়তা পায়। এরপর ২০১৩ সালে ‘আশিকি টু’ নামে সিনেমা নির্মাণ করেছিলেন মোহিত সুরি। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত এ সিনেমাও দারুণ জনপ্রিয়তা পায়। আশিকি টু মুক্তির ১০ বছরের মাথায় এর সিকুয়াল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সিকুয়াল নয়, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমা নির্মাণ হতেই পারে। কিন্তু এর কাস্টিং নিয়ে প্রযোজকদের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে সবসময়ই আগ্রহ থাকে ভাট পরিবারের। সেখান থেকেই ধারণা করা হয়েছিল তারা হতে পারেন নতুন আশিকির নায়িকা।
সূত্র ও ছবি: বলিউড হাঙ্গামা










