করোনা পরিস্থিতির মাঝেই গত ৭ সেপ্টেম্বর শুরু হয় নির্মাতা অনন্য মামুনের ‘নবাব এলএলবি’
ছবির শুটিং। শুক্রবার সন্ধ্যায় ছবিটির প্রথম পোস্টার উন্মোচিত হয়েছে। সেলিব্রিটি প্রডাকশনের ফেসবুক পেজ থেকে এটি উন্মুক্ত করা হয়।
পোস্টারে দেখা যায়, বাইকে চেপে ছুটে চলেছেন শাকিব খান। আর স্লোগান হিসেবে ব্যবহার করা হয়েছে ‘ব্যাক ফর জাস্টিস’।
‘নবাব এলএলবি’
ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়া হবে। আই থিয়েটার সাবস্ক্রাইব করলে দেখা যাবে ছবিটি। এর মধ্য দিয়েই মূলত ওয়েব প্লাটফর্মটি চালু হতে যাচ্ছে। এটি দেশের প্রথম ছবি যা অ্যাপে মুক্তি পাবে। ২৩ অক্টোবর ছবিটি মুক্তির কথা।
ছবির ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে এর আগে টকিজকে জানিয়েছিলেন নির্মাতা। এখনো কিছু কাজ বাকি রয়েছে, যার জন্য কয়েক দিন পরই মালদ্বীপের উদ্দেশে রওনা হবে ছবির টিম। ছবিতে অভিনয় করছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিমসহ আরো অনেকে।










