গডফাদার সিনেমায় রবার্ট ডি নিরো ও আল পাচিনোর জুটি কিংবদন্তি হয়ে গেছে। তেমনই চমৎকার জুটি হিসেবে গড়ে উঠতে চান মাইকেল জর্ডান ও জোনাথন মেজর্স। ক্রিড থ্রির প্রচারণায় এ কথা উঠে এসেছে। ক্রিডের পর অন্যান্য সিনেমায় একসঙ্গে অভিনয় করার কথা বলেন তারা। এ সময় জোনাথন জানান, তারা ডি নিরো ও পাচিনোকে দেখে অনুপ্রাণিত। গডফাদার ছাড়াও হিট, দি আইরিশম্যান ও রিটিয়াস কিলের মতো সিনেমায় দেখা গেছে নিরো ও পাচিনোকে।
নিরো-পাচিনোর মতো হতে চান জর্ডান-জোনাথন
গডফাদার সিনেমায় রবার্ট ডি নিরো ও আল পাচিনোর জুটি কিংবদন্তি হয়ে গেছে।










