চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হবে নতুন একটি নাটক। আগামীকাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ‘ওরা আসবে’র চতুর্থ মঞ্চায়ন। ‘নাট্যমঞ্চ’র এ নাটকের প্রথম মঞ্চায়ন হয়েছিল একই মিলনায়তনে গত বছর ১৮ অক্টোবর। জাহেদুল আলম রচিত ও নির্দেশিত ‘ওরা আসবে’ নাটকে মেধা পাচার, অপরিকল্পিত নগরায়ণ ও উন্নয়ন, প্রজারঞ্জক শাসনকাঠামো, গ্রামীণ এবং নগরীয় জীবনসংগ্রাম ইত্যাদি চিত্রিত হয়েছে।
নাটকের বিভিন্ন চরিত্রের রূপদান করেছেন সুজিত দাশ বাপ্পী, সুশোভন চৌধুরী, মোহাম্মদ আলী টিটো, বাপ্পী হায়দার, নাসরীন হীরা, ইয়াসমিন বেগম, ধীমান দাশ, জুয়েনা আফসানা, জাহেদুল আলম, সায়েম উদ্দীন, মৈত্রী চৌধুরী, জুহায়ের আলম, সাকিফা মেহেরীন মিশকাত, আদৃতা প্রজ্ঞা, মৌমিতা বড়ুয়া, জান্নাতুল কবিতা, অন্বেষা সাহা অপি, রাবেয়া জামান এঞ্জেলা ও জেমিমা খান। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পক সুবীর মহাজন, পোশাক পরিকল্পক মুহাম্মদ শাহ্ আলম, কোরিওগ্রাফি হেমা বডুয়া, রূপসজ্জা পরিকল্পক শাহরিয়ার হান্নান, আলোক প্রক্ষেপক জয়দীপ দাশ ও বড়ুয়া সীমান্ত এবং আবহ প্রয়োগ করেছেন সপ্রতিভ দাশ। নাটকটির প্রযোজনা অধিকর্তা নাসরিন সরওয়ার মেঘলা ও ইয়াসমীন জাহান।
মঞ্চায়নের দিন সন্ধ্যা ৬টা থেকে মিলনায়তন কাউন্টারে টিকিট পাওয়া যাবে।










