জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও জলবায়ু পরিবর্তন মোকাবেলার আন্দোলনে বেশ সক্রিয়। অনেক দিন থেকেই জঙ্গল বাঁচানো, গাছ কাটা বন্ধসহ নানা প্রকল্পের সঙ্গে যুক্ত এ অভিনেতা। এবার তার এ কাজের জন্য তাকে সম্মান জানালেন ‘রয়্যাল বোটানিক গার্ডেনস’-এর বিজ্ঞানীরা। লন্ডনে অবস্থিত রয়্যাল বোটানিক গার্ডেনসের একটি নতুন প্রজাতির গাছের নামকরণ হয়েছে লিওনার্দোর নামে। কিছুদিন আগেই এটি আবিষ্কার হয়েছে। গাছটির নাম দেয়া হয়েছে ‘ইউভ্যারিওপসিস ডিক্যাপ্রিও’। জলবায়ু আন্দোলনে ভূমিকা রাখায় তাকে সম্মান জানাতেই এ নামকরণ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এটা খুব কঠিন সময়। এ সময়ে লিওনার্দো নিজ থেকে এগিয়ে এসে পাশে দাঁড়িয়েছেন। ইবো জঙ্গল বাঁচানোর চেষ্টা করছেন।’

জানা গেছে, শুধু ক্যামেরুন জঙ্গলে গাছটির দেখা পাওয়া যায়। বিশ্বের অন্য কোথাও এর অস্তিত্ব পাওয়া যায়নি। গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ গাছটি চার মিটার লম্বা। ১৫ সেন্টিমিটার লম্বা পাতা রয়েছে। ইলাং ইলাং পরিবারের গাছটির ফুল চকচকে হলুদ। খুবই বিরল প্রজাতির গাছ এটি।

 সূত্র: বিবিসি