দক্ষিণের তারকা সামান্থা রুথ প্রভু বিপুল সাফল্যের পর আলোচিত তার বিরল রোগ মায়োসাইটিস নিয়ে। অসুস্থ হলেও দমে যাওয়ার মানুষ নন সামান্থা। জানুয়ারিতে মুক্তি পেয়েছে তার ‘শকুন্তলম’ ছবির ট্রেলার। অসুস্থ শরীরেও পৌরাণিক ঘরানার এ সিনেমার জন্য প্রায় ৩০ কেজি ওজনের শাড়ি এবং ৩ কোটি টাকার গহনা পরে শুটিং করেছেন তিনি। সপ্তাহখানেক ধরে এমন ভারী শাড়ি ও গহনা পরতে হয়েছে তাকে। এ তথ্য প্রকাশের পর সবাই সামান্থার আরেক দফা প্রশংসা করেছেন।
শকুন্তলমে ৩০ কেজির শাড়ি পরেছেন সামান্থা
দক্ষিণের তারকা সামান্থা রুথ প্রভু বিপুল সাফল্যের পর আলোচিত তার বিরল রোগ মায়োসাইটিস নিয়ে। অসুস্থ হলেও দমে যাওয়ার মানুষ নন সামান্থা।










