শেষবারের মতো ইন্ডিয়ানা জোনস চরিত্রে অভিনয় করছেন হ্যারিসন ফোর্ড। কেননা ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি হতে যাচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা। সিনেমার ট্রেলার প্রকাশের সঙ্গেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তথ্যটি জানানো হয়েছে। ১৯৮১ সালে ফ্র্যাঞ্চাইজি শুরু হয়। প্রথম সিনেমা ‘‌ রেইডার্স অব দ্য লস্ট আর্ক’ পরিচালনা করেছিলেন স্টিভেন স্পিলবার্গ। শেষ সিনেমাটি পরিচালনা করেছেন জেমস ম্যানগোল্ড।