সম্প্রতি জানা গেল স্ক্রিন শেয়ার করছেন রজনীকান্ত ও মোহনলাল। রজনীকান্তের পরবর্তী সিনেমা জেলারে একসঙ্গে দেখা যাবে তাদের। সিনেমাটিতে আরো অনেক তারকাকে যুক্ত করছেন পরিচালক নেলসন দিলীপকুমার। এ সিনেমার সেটে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে জ্যাকি শ্রফকেও। সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন তিনি। রজনীকান্তের বিপরীতে এ সিনেমায় দেখা যাবে ঐশ্বরিয়ার রাই বচ্চনকে। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা জেলারের।