করণ জোহরের চ্যাট শোর অষ্টম সিজনের পরিকল্পনা চলছে। সিজন শুরু হবে শাহরুখ খানকে দিয়ে। সপ্তম সিজনে তিনি ছিলেন না। এবার প্রথম পর্ব তাকে দিয়েই শুরু করছেন করণ। তবে এ সিজনে থাকছে বেশকিছু চমক। করণ জোহর যুক্ত করছেন দক্ষিণী তারকা যশ, আল্লু অর্জুর ও ঋষভ শেঠিকে। সেট ডিজাইনও হচ্ছে নতুন করে। কফি উইথ করণের অষ্টম সিজন আগামী আগস্ট বা সেপ্টেম্বরে স্ট্রিম হবে।
কফি উইথ করণে দক্ষিণের তারকারা
করণ জোহরের চ্যাট শোর অষ্টম সিজনের পরিকল্পনা চলছে। সিজন শুরু হবে শাহরুখ খানকে দিয়ে। সপ্তম সিজনে তিনি ছিলেন না।










