‘পদ্মশ্রী’ সম্মাননায় ভূষিত হয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে বাংলাদেশ ও ভারতে সমান নন্দিত তিনি। সে জনপ্রিয়তা ও শিল্পীর সম্মানে তাকে পদ্মশ্রী প্রদান করেছে ভারত সরকার। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৫ জানুয়ারি নয়াদিল্লিতে এ সম্মাননাপ্রাপ্ত বিশিষ্টজনদের নাম ঘোষণা করা হয়। রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তনেরও গুণী শিল্পী।