অজয় দেবগনের নতুন একটি সিনেমা আসছে। অ্যাকশন-ড্রামা জনরার সিনেমাটি শুট করা হয়েছিল ২০১৪ সালে। কিন্তু প্রযোজকের মৃত্যুর পর সিনেমাটি মুক্তি পায়নি। প্রযোজকদের মধ্যেই তৈরি হয়েছিল সমস্যা। এবার ঘোষণা করা হলো আগামী ২২ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। ‘নাম’ পরিচালনা করেছেন আনিস বাজমী। অজয় দেবগনের সঙ্গে দেখা যাবে ভূমিকা চাওলা ও সামিরা রেড্ডিকে।
১০ বছর পর আসছে অজয়ের ‘নাম’
অজয় দেবগনের নতুন একটি সিনেমা আসছে। অ্যাকশন-ড্রামা জনরার সিনেমাটি শুট করা হয়েছিল ২০১৪ সালে।










