এক্সট্রা অর্ডিনারি ইউ সিরিজের গল্পটা হাইস্কুলে পড়ুয়া একটি মেয়ে ইউন ড্যান-ওহকে ঘিরে। একদিন হঠাৎ সে আবিষ্কার করে, যে জগতে সে বাস করে তা কমিকসের একটা ফ্যান্টাসি জগৎ।
গল্পের এই ফ্যান্টাসি জগৎ আর কলেজপড়ুয়া ছাত্রছাত্রীর একটি কাল্পনিক ও অবাস্তব চিন্তা, সবকিছুই দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে। কে-পপ ভক্ত দর্শকদের জন্য এক্সট্রা অর্ডিনারি ইউ সিরিজটি দারুণ আকর্ষণীয় বলে বিবেচিত।
কিম সাং-হাইওব পরিচালিত সিরিজটির তিন পর্ব আজ রাত ৮টায় মুক্তি পাবে চরকিতে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সিরিজটি তিন পর্ব করে মুক্তি পেতে থাকবে। এর কাহিনী লিখেছে ইন জি-হে। সিনেমাটোগ্রাফি করেছেন ইউন কওন সু।
সিরিজটির মূল চরিত্রে অভিনয় করছেন কিম হাই-ইয়ুন। আরো অভিনয় করেছেন রোউন লি, জা-উক লি, না-ইউন, জুং গান-জু, কিম ইয়ং-দাই লি, তাই-রিসহ আরো অনেকে।
এক্সট্রা অর্ডিনারি ইউ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল সাউথ কোরিয়ায়। এবার বাংলায় ডাব করে তা মুক্তি পাবে চরকিতে।










