‘পথের পাঁচালী’র দুর্গা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্র। সত্যাজিৎ রায় পরিচালিত ভুবনখ্যাত সিনেমাটিতে এ চরিত্রে অভিনয় করেন উমা দাশগুপ্ত। এরপর পাদপ্রদীপের আলোর বাইরেই জীবন কাটিয়েছেন। গতকাল মারা গেলেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তিনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। গণমাধ্যমে তার মৃত্যুর খবর জানান অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।