ক্যান্সারে আক্রান্ত হয়েছেন দেশের খ্যাতিমান অভিনেতা ও নাট্যনির্মাতা মাসুম আজিজ। গত বৃহস্পতিবার ঘোষিত ২০২২ সালের একুশে পদকে এবার অভিনয় বিভাগে পদক পাচ্ছেন তিনি। এ ব্যাপারে তার সঙ্গে কথা বলতে গেলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানান তিনি।
গত জানুয়ারিতে মাসুম আজিজের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। দেশেই চিকিৎসা নিচ্ছেন বর্ষীয়ান এ অভিনেতা। তিনি জানান, আক্রান্ত হওয়ার খবর জানার পর দ্রুতই চিকিৎসা শুরু করে দিয়েছেন।
চিকিৎসক তাকে জানিয়েছেন, মোট আটটি কেমো থেরাপি ও ৩০টি রেডিও থেরাপি দিতে হবে। তিনবার কেমো থেরাপির পাশাপাশি এ পর্যন্ত মোট ১৩টি রেডিও থেরাপি দেয়া হয়েছে তাকে।
চিকিৎসার খরচ সম্পর্কে তিনি জানিয়েছেন, এ পর্যন্ত ৯ লাখ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণ চিকিৎসার জন্য আনুমানিক ১৬ লাখ টাকা খরচ হবে। চিকিৎসা চালাতে কিছুটা আর্থিক সমস্যা হচ্ছে তার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গুণী এ নির্মাতা একুশে পদক পেয়ে আবেগাপ্লুত।
একুশে পদক পাওয়া সম্পর্কে মাসুম আজিজ বলেন, আমার লড়াই এখন ক্যান্সারের সঙ্গে। জিতব কিনা জানি না। তবে মৃত্যুর আগে জেনে যাচ্ছি যে আমার অভিনয়ের একটি রাষ্ট্রীয় সনদ রয়েছে।
ক্যান্সারে আক্রান্ত মাসুম আজিজ