আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলা সিনেমা ‘আদিম’ মুক্তি পাচ্ছে দেশের মাটিতে। এ নিয়ে তরুণ চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম বলেন, ‘২৬ মে প্রেক্ষাগৃহে আসছে আদিম। শিগগিরই আমরা সিনেমাটার ট্রেলার রিলিজ দেব।’ নির্মাতা জানান, এরই মাঝে নারায়ণগঞ্জের সিনেস্কোপ কর্তৃপক্ষ অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। এ সিনেমার গল্প টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির বাসিন্দাদের নিয়ে। এতে অভিনয়ও করেছেন বস্তির বাসিন্দারাই।
দেশের প্রেক্ষাগৃহে ‘আদিম’ আসছে ২৬ মে
আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলা সিনেমা ‘আদিম’ মুক্তি পাচ্ছে দেশের মাটিতে।










