১৯৯৮ সালের অক্টোবরে মুক্তি পায় ‘কুছ কুছ হোতা হ্যাঁয়’। সিনেমাটি পরিচালনা করেন করণ জোহর। অভিনয় করেন শাহরুখ খান, রানী মুখার্জি ও কাজল। সিনেমার পরিচালক করণ জোহর। এরপর পেরিয়ে গেছে ২৭ বছর। করণের সিনেমায় রানী অভিনয় করেছেন, শাহরুখও অভিনয় করেছেন। করণেরই কাভি আলবিদা না কেজনায় অভিনয় করেছেন শাহরুখ ও রানী। সম্প্রতি তাদের আবার দেখা গেল একসঙ্গে। তিনজনই এ বছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। গতকাল (২৩ এপ্রিল) পুরস্কার গ্রহণের পর নৈশভোজের টেবিলে তাদের একত্রে দেখা যায়।

ছবি: শাহরুখ খানের ফ্যানপেজ
জওয়ান সিনেমায় অভিনয় করার জন্য শাহরুখ খান সেরা অভিনেতার পুরস্কার পেলেন। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রানী মুখার্জি। আর নিজের সিনেমা রকি অউর রানী কি প্রেম কাহানির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন করণ।
এই তিনজনের এক টেবিলে বসা ছবি এরই মধ্যে বলিউডের নিয়মিত দর্শকদের মধ্যে আলোড়ন তৈরি করেছে। শাহরুখ, রানী ও করণের ভক্তরা এ ছবি শেয়ার করে তাদের আবেগ প্রকাশ করছেন।










