অস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকতে এসএস রাজামৌলিকে খরচ করতে হয়েছে ২৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ২০ লাখ রুপির বেশি। সেরা মৌলিক গান বিভাগে নাটু নাটু অস্কার পেয়েছে। সে কারণে কেবল এমএম কিরাবানি ও চন্দ্রবোসকে দাওয়াত করেছিল একাডেমি।

তাই এসএস রাজামৌলি, রাম চরণ ও এনটিআর জুনিয়রের প্রত্যেককে আলাদা টিকিট কিনতে হয়েছে, যার প্রতিটির মূল্য ২০ লাখ রুপি।