বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ফারুকী স্ট্রোক করেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

তিশা জানান, চিকিৎসকরা জানিয়েছেন অপারেশনের প্রয়োজন নেই। তবে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আপাতত ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে তাকে। তারপর ব্রেইনের একটি সিটি স্ক্যান করা হবে। 

এর আগে তিসা তার ফেসবুক পেজ থেকে এক পোস্টে লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা সরয়ার ফারুকী একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই বললেন সিটি স্ক্যান করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছেন এখন। সবাই তার জন্য দোয়া করবেন।’