পরপর কয়েকটি ফ্লপের পর বলিউডে সুখবর দিলেন
রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। প্রথমবারের মতো জুটি বেধে হিট সিনেমা উপহার দিলেন তারা।
বলিউড বক্স অফিসে দীর্ঘ হতাশার পর আশাবাদ দেখায়
শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। আঞ্চলিক স্তরে হিন্দি ভাষায় সর্বকালের
শীর্ষ আয়ের ছবি এটি।
কিন্তু পরবর্তী ৪০ দিনে অক্ষয় কুমার-ইমরান
হাশমির ‘সেলফি’ ও কার্তিক আরিয়ান-কৃতি শ্যাননের ‘শেহজাদ’ একদম নাকানিচুবানি খায়। ফলে
নতুন করে অন্ধকার দেখে বলিউড।
গতকাল বুধবার (৮ মার্চ) মুক্তি পেয়েছে লাভরঞ্জনের
‘তু ঝুটি ম্যায় মক্কর’। অগ্রিম টিকিট বিক্রি দেখা বোঝা যায়, রমকমটি ভালো করতে যাচ্ছে।
প্রথম দিনের আয়ের নিরিখে তা-ই সত্য হলো।
এখনো পুরো বক্স অফিস ফলাফল না আসলেও ধারণা
করা হচ্ছে, দেশীয় বাজারে প্রথমদিনে ‘তু ঝুটি ম্যায় মক্কর’-এর আয় পৌন ১৬ কোটি রুপি পর্যন্ত
উঠতে পারে।
‘পাঠান’ বাদ দিলে বলিউডে সাম্প্রতিক হিটের
তালিকায় আছে দৃশ্যম টু ও ভুল ভুলাইয়া টু। দুই সিনেমার প্রথম দিনের আয় যথাক্রমে ১৫ কোটি
৩৮ লাখ রুপি ও ১৪ কোটি ১১ লাখ রুপি।
হোলি উৎসবের কারণে বুধবার মুক্তি পাওয়ায় উইকএন্ডের
আগে ‘তু ঝুটি ম্যায় মক্কর’ দুদিন বেশি সময় পাচ্ছে। স্বভাবত বক্স অফিসে বাড়তি সময় দারুণ
ভূমিকা রাখবে। আশা করা হচ্ছে, এর মাঝেই শত কোটি রুপির ঘরে ঢুকে পড়বে আয়।










