এক বছর বিরতির পর ফিরছে মিসরের এল গোনা চলচ্চিত্র উৎসব। এ উৎসবে দেখানো হবে আবরসহ বিশ্বের আরো নানা অঞ্চলের সিনেমা। তবে এর মধ্যে গুরুত্ব দেয়া হবে মধ্যপ্রাচ্যের সিনেমাকে। এর মাধ্যমে আরব ও মধ্যপ্রাচ্যের সিনেমাকে বিশ্বের সামনে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে। এল গোনা চলচ্চিত্র উৎসব ২০১৭ সালে প্রথম শুরু হয়। এটি শুরু করেন মিসরের টেলিকম বিলিয়নেয়ার নাগিব সোয়াইরিস। নাগিবের ভাই কায়রো থেকে ২৫০ মাইল দক্ষিণে এল গোনা নামে রিসোর্ট করেছিলেন। একই নামে নাগিব চালু করেছিলেন চলচ্চিত্র উৎসব। কিন্তু ২০২২ সালে দেশটির অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে এটি বন্ধ করা হয়। কিন্তু ২০২২ সালের মধ্যেই উৎসবের পাঁচটি আসর আয়োজন করে ফেলেছিলেন উৎসবের অন্যতম প্রতিষ্ঠাতা আমর মানসি ও প্রধান আয়োজক ইনতিশাল আল তামিমি। তারা দ্রুতই ফিরিয়ে আনলেন এ আসর।
ফিরে আসা সম্পর্কে তামিমি বলেন, ‘আমাদের ভালো লাগছে যে এক বছর আয়োজন না করার বিষয়টি দর্শকরা ইতিবাচকভাবে নিয়েছেন এবং আমাদের ফেরার জন্য তারা অপেক্ষা করেছেন। এবার আমরা ফিরেছি এবং চেষ্টা করছি দর্শক ও ইন্ডাস্ট্রির জন্য কিছু ভালো কাজ উপহার দেয়ার।’
সূত্র: ভ্যারাইটি










