মান-অভিমান ভুলে তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনি এক হয়েছেন বলে ফেসবুকে পোস্টে দাবি করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। একই সঙ্গে ফেসবুক পোস্টে পরীমনি, রাজ ও রাজ্যের সঙ্গে তোলা স্ক্রিনশট শেয়ার করে এ নায়িকা জানান, গতকাল রাতে পরী ও রাজ্যের সঙ্গে ছিলেন রাজ।
জানা গিয়েছে, শিরিন শিলা ও পরীমনি বন্ধু বেশ আগের। ‘মন জানে মনে ঠিকানা’ সিনেমায় শিরিনের বড় বোনের চরিত্রে অভিনয় করেন পরীমনি। শিরিন বলেন, ‘একসঙ্গে সিনেমার কাজ করার পর থেকে পরীমনিকে বন্ধুর চেয়েও আমার কাছে বেশি বোন মনে হয়। নিয়মিতই আমাদের কথা হতো। তো, গত রাতেও কথা হচ্ছিল। পরী তখন তার বাসায় ছিলেন।
কথার ফাঁকে সে একসময় বললেন, রাজের সঙ্গে তার মিটমাট হয়েছে। আমি ওর কথা বিশ্বাস করিনি। বললাম, ‘রাজকে দেখা। আমি স্ক্রিন শট নেব। তখন রাজের সঙ্গে কথা হয়। পরে রাজ্যকে দেখি। তাদের একসঙ্গে দেখে ভালো লাগছিল।’
এ সময় শিরিন শিলা আরো বলেন, ‘আমি রাতেই সুখবরটি সবার সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছি। স্ক্রিনশট নিয়ে পরীমনিকে বলেছি, আমি ফেসবুকে এখন শেয়ার করে অভিনন্দন জানাব। পরী তখন বলল কর। কিন্তু রাজ তখনই ফেসবুকে ছবি পোস্ট করতে না করে দিল। যেহেতু পরীমনি আমার বান্ধবী। সে বলেছে পোস্ট করতে, তাই তার কথাই আমি শুনেছি।’
ফেসবুকে পোস্ট করে শিরিন বলেন, ‘সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য...
যারা পরী মনির সংসারে ভাঙ্গন দেখে খুশি হয়েছিলে তারা বিষ খেয়ে মরে যাও, কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক ❤️❤️❤️।










