চলচ্চিত্র নির্মাণে অনবদ্য সম্পাদনার স্বীকৃতিস্বরূপ এস এডি অ্যাওয়ার্ড-২০২৫-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র সম্পাদকদের সংগঠন আমেরিকান সিনেমা এডিটরস (এস)। এবারের আসরে সিনেমা, টেলিভিশন ও ডকুমেন্টারির (প্রামাণ্যচিত্র) মোট ১৪টি বিভাগে (ক্যাটাগরি) জয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন বলছে, ফিউচার ফিল্ম ক্যাটাগরিতে এ বছর সেরা হয়েছে ‘এমিলিয়া পেরেজ’ ও ‘উইকেড’। অ্যানিমেটেড ফিচার ও ডকুমেন্টারি ফিচার ক্যাটাগরিতে সেরা হয়েছে ‘দ্য ওয়াইল্ড রোবট’ ও ‘উইল অ্যান্ড হারপার’। অন্যগুলোর মধ্যে টেলিভিশন ক্যাটাগরিতে সেরা হয়েছে ‘হোয়াট উই ডু ইন দু স্যাডোস’, ‘শোগান’ ও ‘রেইনডিয়ার’।

এ আসরে বর্ষসেরা নির্মাতার পুরস্কার পান উইকেড সিনেমার নির্মাতা জন এম চু। একই সিনেমার এডিটর মেসি হোয় ও পল হিরচে পেয়েছেন সেরা এডিটরের পুরস্কার। ‘কনক্লেভ’, ‘ডুন-পার্ট টু’ ও ‘এমিলিয়া পেরেজ’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মনোনয়নের তালিকায় ছিল। অন্যদিকে কমেডি চলচ্চিত্রের মনোনয়নের তালিকায় ছিল ‘আনোরা’, ‘চ্যালেঞ্জারস’ ও ‘দ্য সাবস্ট্যান্স’। টিভি বিভাগে ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’, ‘ফলআউট’, ‘নোবডি ওয়ান্টস দিস’ ও ‘শোগুন’ মনোনীত হয়েছিল।

সেরা এডিটেড ফিচার ফিল্মের ক্যাটাগরিতে জয়ী হয়েছে এমিলিয়া পেরেজ। বেস্ট এডিটেড ফিউচার ফিল্প ক্যাটাগরিতে জিতেছে উইকেড। বেস্ট এডিটেড অ্যানিমেটেড ফিল্মের তকমা জয় করেছে ‘দ্য ওয়াইল্ড রোবট’। বেস্ট এডিটেড ডকুমেন্টারি ফিচার ক্যাটাগরিতে জিতেছে ‘উইল অ্যান্ড হারপার’, ডকুমেন্টারি সিরিজ ক্যাটাগরিতে জয়ী হয়েছে ‘চিম্প ক্রেজি’, মাল্টি ক্যামেরা কমেডি সিরিজে জিতেছে ‘ফ্র্যাজিয়ার’ (২০৭-মাই ব্রিলিয়ান্ট সিস্টার), সিঙ্গেল ক্যামেরা কমেডি সিরিজ ক্যাটাগরিতে হোয়াট ‘উই ডু ইন দ্য শ্যাডো’, ড্রামা সিরিজে ‘শোগুন’, নন থিয়েট্রিক্যাল ফিচার ফিল্মে ‘রোড হাউজ’, লিমিটেড সিরিজে ‘বেবি রেইনডিয়ার’, অ্যানিমেটেড সিরিজ ক্যাটাগরিতে এক্স-মেন’৯৭-কে পুরস্কার দেয়া হয়।

সূত্র ও ছবি: হলিউড রিপোর্টার্স