অস্কারের মনোনয়ন নিয়ে প্রশ্ন উঠেছে। ছোট একটি চরিত্রের জন্য মনোনয়ন পেয়েছেন আন্দ্রেয়া রাইজবরো। ‘টু লেসলি’ সিনেমায় তার চরিত্রের ব্যাপ্তি বা অভিনয় অতটাও উচ্চমানের নয় যে সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য তিনি মনোনীত হবেন। এ কারণে অস্কার কমিটি সিদ্ধান্ত নিয়েছে, মনোনয়ন পুনর্নিরীক্ষা করা হবে। তবে রাইজবরো বা ‘টু লেসলি’র ক্ষেত্রেই নয়, নিরীক্ষণ আরো বড় পরিসরেই করা হবে। কেননা কমিটি জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখার স্বার্থেই তারা কাজটি করবে।
মনোনয়ন পুনর্নিরীক্ষা করবে অস্কার কমিটি
অস্কারের মনোনয়ন নিয়ে প্রশ্ন উঠেছে। ছোট একটি চরিত্রের জন্য মনোনয়ন পেয়েছেন আন্দ্রেয়া রাইজবরো।










