দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা পুরস্কার পেয়েছেন মাইকেল ডগলাস। এবার পাচ্ছেন বিশেষ সম্মাননা। কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, মাইকেল ডগলাসকে সাম্মানিক পাম ডি’অর দেয়া হবে। তার ‘‌অসাধারণ ক্যারিয়ার ও সিনেমায় অবদান’ বিবেচনা করে এ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় ডগলাস বলেন, ‘‌কানে আসা মানেই যেন তাজা হাওয়ায় শ্বাস নেয়া। আমার ক্যারিয়ারের শুরু থেকেই কানের সঙ্গে সংযুক্তি এবং এখনো তা আছে।’