লিয়াম পেইনের অকাল মৃত্যুতে মুহ্যমান সংগীত দুনিয়া। স্মৃতি তুলে ধরছেন তার ঘনিষ্ঠরা। ওয়ান ডিরেকশন ব্যান্ডের এ সদস্যের প্রতি এবার নিজের কনসার্ট থেকে শ্রদ্ধা জানালেন আরেক সংগীত তারকা শন মেন্ডেস। নিউইয়র্কে অনুষ্ঠিত কনসার্টটিতে শন মেন্ডেস তুলে আনেন লিয়াম পেইনের স্মৃতি। উৎসর্গ করেন ‘হার্ট অব গোল্ড’ গানটি।