ব্রাহ্মণবাড়িয়ার
বাঞ্ছারামপুরে কাভার্ড ভ্যানের চাপায় এক রিকশাআরোহী নিহত হয়েছেন। নিহতের নাম
শিউলি আক্তার (২৪)।
আজ বৃহস্পতিবার
দুপুরে উপজেলার বাঞ্ছারামপুর-ঝগড়ারচর জামতলি রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার
বুধাইরকান্দি গ্রামের বাসিন্দা।
বাঞ্ছারামপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, উপজেলা সদর থেকে রিকশায় করে বুধাইরকান্দি ফিরছিলেন শিউলি। এ সময় বিপরীত দিক
থেকে একটি কাভার্ড ভ্যান রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ
কাভার্ডভ্যানটিকে আটক করলেও চালককে ধরতে পারেনি।
মরদেহ
উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।










