ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী গতকাল অনুষ্ঠিত হয়েছে। ১৯৫৪ সাল থেকে ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, পিএসসির সদস্য ড. দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাজ্জাদুল হক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিকুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।