চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, ফেনী, ফরিদপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ ও রাজবাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, চারা রোপণ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানগুলোয় বক্তারা পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্লাস্টিক বর্জন ও ব্যাপক বৃক্ষরোপণের ওপর জোর তাগিদ দেন তারা।

চট্টগ্রাম: জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এখনই কার্যকর ও টেকসই পদক্ষেপ নিতে হবে। পরিবেশ দূষণের জন্য আমরা নিজেরাই দায়ী।

চুয়াডাঙ্গা: ‘জলবায়ু পরিবর্তন; আজকের পদক্ষেপ, আগামীর নিশ্চয়তা’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় দিবসটি পালিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক উজ জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

ফেনী: জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. দিদারুল আলম।

ফরিদপুর: দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এছাড়া ঝিনাইদহে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক নোমান হোসেন। অন্যদিকে রাজবাড়ীতে প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা পারভীনের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।