মহান মুক্তিযুদ্ধে রূপগঞ্জ উপজেলার শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনার আয়োজন করে রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাব। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাব সভাপতি এমএ মোমেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমান উল্লাহ আমান, আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমাল, আলহাজ হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভুঁইয়া, মশিউর রহমান তারেক, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমন হাসান খোকন, মহিলা লীগ নেত্রী লাকি আক্তার, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন প্রমুখ।
পরে মুক্তিযুদ্ধে শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মাননা পদক, ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংবাদিকদের অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক ‘সমাজ থেকে রাজাকার বিদায়’ নাটক মঞ্চায়ন করা হয়।










