সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে কাটা পড়ে জাকির হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। তিনি পাবনার বাংলা বাজার সাখাওয়াত হোসিয়ারি দোকানের মালিক। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় জাকির হোসেন লাফ দিয়ে ট্রেন থেকে নামতে যান। কিন্তু পা ফসলে রেললাইনের ওপর পড়লে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।