যশোরে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল কলেজ ক্যাম্পাসে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। কলেজের গভর্নিং কমিটির সভাপতি ডা. মালিহা মান্নান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন ও সাবেক অধ্যক্ষ সুলতান আহমেদ। এ উপলক্ষে সকালে ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।