জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে দক্ষিণ মৌড়াইল আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।