সৌদি এয়ারলাইন্সের (সৌদিয়া) বিশ্বস্ততা প্রোগ্রাম আলফুরসান, ‘ক্যাশ + মাইলস’ নামে একটি নতুন পেমেন্ট অপশন চালু করেছে। এই পেমেন্ট অপশন গ্রাহকদের টিকিটের খরচ আংশিক আলফুরসান মাইলস দিয়ে আর বাকিটা নগদ অর্থ দিয়ে পরিশোধের সুযোগ দেয়। এই ফিচারটি এখন ডিজিটাল বুকিং প্রক্রিয়ায় নতুন পেমেন্ট পদ্ধতি হিসেবে উপলব্ধ।
যারা প্রায়ই চাকরি, ভ্রমণ, ধর্মীয় সফর বা ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যাতায়াত করেন সেইসব বাংলাদেশি যাত্রীদের জন্য এই নতুন অপশন অত্যন্ত আকর্ষণীয়। জেদ্দা থেকে ঢাকা, রিয়াদ থেকে ঢাকা, দম্মাম থেকে ঢাকা বা জেদ্দা/দম্মাম থেকে চট্টগ্রামে যাতায়াতকারী যাত্রীরা এখন তাদের অর্জিত আলফুরসান মাইলস ব্যবহার করে টিকিটের খরচ কমাতে পারবেন। ফলে ভ্রমণ হয়ে উঠবে আরো সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক।
এই নতুন পেমেন্ট পদ্ধতি যাত্রীদের কোনো আসনের সীমাবদ্ধতা ছাড়াই প্রতিটি ফ্লাইটে বুকিং করার সুযোগ দিচ্ছে। পাশাপাশি সৌদিয়া’র অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশনের ‘ম্যানেজ মাই বুকিং’ ফিচারের মাধ্যমে তাদের যাত্রাপথ পরিবর্তন বা রিফান্ড অনুরোধ করার সুযোগও রয়েছে।
এই পদ্ধতির সূচনা সৌদিয়া’র বৃহত্তর কৌশলের অংশ, যা পেমেন্ট নমনীয়তা বৃদ্ধি ও বিশ্বমানের অতিথি-কেন্দ্রিক সেবা প্রদানকে সামনে রেখে গৃহীত হয়েছে। এই প্রচেষ্টা সৌদিয়া’র লক্ষ্যকে পূরণে সহায়ক, যা অতিথিদের যাত্রার প্রতিটি দিক— পরিকল্পনা ও বুকিং থেকে শুরু করে রিজার্ভেশন ম্যানেজমেন্ট এবং বিক্রয় পরবর্তী সহায়তা পর্যন্ত—উন্নত করা।
আলফুরসান লয়্যালটি প্রোগ্রাম বাংলাদেশি যাত্রীদের সৌদিয়া, ফ্লাইএডিল, অথবা স্কাইটিম অ্যালায়েন্সের সহযোগী বিমানসেবায় ভ্রমণের সময় মূল্যবান সুবিধা প্রদান করে চলেছে। সদস্যরা মাইল জমাকরণ, এক্সক্লুসিভ অফার ও ব্যক্তিগত বিশেষ অধিকার থেকে উপকৃত হচ্ছেন। কৌশলগত অংশীদারিত্ব ও উন্নত ডিজিটাল প্রযুক্তির সমর্থনে, এই প্রোগ্রামটি ক্রমাগত উন্নত হচ্ছে যাতে বাংলাদেশি ও বিশ্বব্যাপী সদস্যদের বাড়তে থাকা প্রত্যাশা পূরণ করা যায়।










