ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পত্তন বাজারে পূর্ব পাশের ভাঙা সড়কটি নিজের টাকায় সংস্কার করেছেন চিকিৎসক সোলায়মান মিয়া। টানা বৃষ্টিতে ভেঙে যাওয়া উপজেলার পত্তন ইউনিয়নের এ সড়কের ফুলবাড়িয়ার অংশটি গতকাল স্বেচ্ছাশ্রমে ইট ও বালি দিয়ে সংস্কার করা হয়েছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন বৃষ্টির পানি জমে সড়কটি ভেঙে যায়। ফলে এলাকার মানুষ এ সড়কে চলাচলে ভোগান্তির শিকার হয়। অবশেষে ওই গ্রামের বাসিন্দা অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক সোলায়মান মিয়ার অর্থায়নে স্থানীয়রা সড়কটি সংস্কার শুরু করেন।
বিজয়নগরে স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পত্তন বাজারে পূর্ব পাশের ভাঙা সড়কটি নিজের টাকায় সংস্কার করেছেন চিকিৎসক সোলায়মান মিয়া।










