যশোরে পূর্বপশ্চিম আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সম্মাননা ও পুরস্কার পেলেন সাত কবি-সাহিত্যিক। দুই দিনব্যাপী  সাহিত্য আয়োজনের সমাপনী দিনে গতকাল এ সম্মাননা পুরস্কার দেয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন বাংলা একাডেমীর সাবেক সভাপতি ও মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ, গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, কবি মতিন বৈরাগী ও কবি সুমিতাভ ঘোষাল।

সাহিত্য পুরস্কার পেয়েছেন মাশরুর আরেফিন,  কামরুজ্জামান কামু ও রুমা মোদক। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জাহিদুল হক, আসাদ মান্নান, কবি ফরিদ আহমদ দুলাল, কবি ও কথাসাহিত্যিক হোসেনউদ্দিন হোসেন, কবি সুমিতাভ ঘোষাল, রেজাউদ্দিন স্টালিন, শওকত শাহী, বেনজিন খান, পূর্বপশ্চিম সম্পাদক কবি আশরাফ জুয়েল প্রমুখ।