কক্সবাজারে উখিয়ায় পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে বালুখালী বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, আজ সকালে রাস্তার পাশে একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখা যায়। পরে বিজিবির মাধ্যমে পুলিশে খবর দিলে তারা গিয়ে মরদেহদুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত দুই শিশুর নাম রাইয়ান (৮) ও আবছার (৯)। তারা পরিবারের সঙ্গে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ ৮ ব্লকে থাকত। 

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ওই দুই শিশু নিখোঁজ ছিল। উদ্ধারের পর মরদেহ দুটি ময়নাতদন্তের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।