আগুনে কেড়ে নিলো ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর গ্রামের বিধবা রাশিদা বেগমের মাথা গোঁজার ঠাঁইটুকু।

ক্ষতিগ্রস্থ ওই নারী চন্ডিপুর গ্রামের মৃত আরিফুল ইসলামের স্ত্রী। বাড়ির একপাশে গোয়াল ঘর আর অন্যপাশের ঘরে ৩ মেয়ে নিয়ে থাকতেন তিনি।

রাশিদা বেগম জানান, সোমবার দুপুরে গোয়াল ঘরের পাশের ছাইয়ের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গোয়ালঘর ও বসতঘর দুটোই পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ওই বিধবার আববাবপত্রসহ সব কিছু।

অন্যের বাড়িতে কাজ করে সংসার চালানো রাশিদা খাতুন সব হারিয়ে এখন দিশেহারা। তিনি সরকারের সংশ্লিষ্ট মহলসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

শৈলকুপা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আবদুল আজিজ জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।