ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খোকার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শাহরিয়ার বাদল, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুজিত কুমার দেব, ইয়াবের হাসান জামিল প্রমুখ।
নবীনগরে শোক দিবসের আলোচনা সভা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।










