মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার (১৬ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ২৪ ও ৭১ এর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন।
এছাড়া সকাল ৬টায় সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার পর ঢাকায় বিজয় র্যালি উদযাপন হবে বিকাল ৩টায়। বাদ মাগরিব বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির
কেন্দ্রীয় কার্যালয়ে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।










