ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাপানের পররাষ্ট্র মন্ত্রী ইওয়ায়া তাকেশি শোকবার্তা পাঠিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকবার্তাটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পাঠানো হয়েছে।
শোকবার্তায় ইওয়ায়া তাকেশি বলেন, ‘ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় বহু মূল্যবান প্রাণহানির খবরে আমি গভীরভাবে মর্মাহত। আমি নিহতদের প্রতি আন্তরিক শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’










