নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে শহরের বিরাসারস্থ বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। কোনো শিক্ষার্থী যাতে ভুলবশত একাধিক ডোজ না নেয় সেদিকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মো. একরামউল্লাহ। উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর পর্যন্ত টিকা প্রদান চলবে। জেলার ৯টি উপজেলায় প্রায় ১৬ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে প্রথম ডোজ ফাইজার টিকার আওতায় আনা হবে। ২য় ডোজ টিকা প্রদান শুরু হবে পরীক্ষার পর।