কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 'আধিপত্য বিস্তারকে'
কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় ৫ রোহিঙ্গা নিহত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) ভোর ৬টায় ক্যাম্প-৮ ওয়েস্টে
এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ক্যাম্প-৮ ডব্লিউ এর এইচ-৪৯ ব্লকের আনোয়ার
হোসেন (২৪), এ-২১ ব্লকের মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১০ এর এইচ ৪২ ব্লকের নজিবুল্লাহ,
ক্যাম্প-৩ এর বি-১৭ ব্লকের নুর আমিন। আরেকজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)
আমির জাফর।
আমির জাফর বলেন, ভোরে ক্যাম্পে আধিপত্য বিস্তারকে গোলাগুলির
ঘটনা ঘটে। এইসময় দুই গ্রুপের ৫ সদস্য নিহত হয়।
স্থানীয়দের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি
শেখ মোহাম্মদ আলী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা
এবং আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনা হতে পারে। পরে খবর পেয়ে এপিবিএন ও পুলিশের যৌথ টিম
ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে ৫ জন গুলিবিদ্ধ অবস্থায়
পাওয়া যায়। গুলিবিদ্ধদের রোহিঙ্গা ক্যাম্পে আইওএম পরিচালিত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত
চিকিৎসক মৃত ঘোষণা করেন। ক্যাম্প এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এই ঘটনায়
জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।










