চারদিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট নেতা। মঙ্গলবার রাত ১০টায় তারা ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা দেন। ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

সফরে বাংলাদেশী প্রবাসীদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাদের। এ সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে মনে করছে দলটি।