রাজধানী ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ২৩০ লিটার জ্বালানি তেল (ডিজেল) উদ্ধার করা হয়েছে। এ সময় তেল চুরি সিন্ডিকেটের নয় সদস্যকে আটক করেছে র‍্যাব-১১। চোরাই তেল বিক্রির ১৭ হাজার ১৩০ টাকা, তিনটি পিকআপ ও একটি নসিমন গাড়ি জব্দ করা হয়। মঙ্গলবার গভীর রাতে ও গতকাল সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়ে গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১-এর সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। আটককৃতরা হলেন আব্দুল্লাহ, মো. রাজু, মো. মহিন, মানিক (৩২), জনি, মনিরুজ্জামান, জামশেদ আলী, মাসুম ভূইয়া ও মো. জনি ।