কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি পুরুষ হাতির মৃত্যু হয়েছে, যার নাম ছিল ‘সৈকত বাহাদুর’। পার্কের হাতির গোদা নামক বেষ্টনীর ভেতরে গতকাল বিকালে মারা যায় ৩২ বছর বয়সী হাতিটি। রাতে ময়নাতদন্ত শেষে প্রাণিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাতির মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি পুরুষ হাতির মৃত্যু হয়েছে, যার নাম ছিল ‘সৈকত বাহাদুর’।










