নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে সুরভী-৭ লঞ্চের ধাক্কায় বালিবাহী বাল্কহেড ডুবে গেছে। বুধবার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া বাল্কহেডের চালক সুকানি, গিজারম্যানসহ ছয়জনের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে পারলেও মোতালেব নামের এক শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কলাগাছিয়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জহিরুল ইসলাম। তিনি জানান, সংঘর্ষের কারণে বরিশালগামী লঞ্চ সুরভী-৭-এর সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের সময় লঞ্চের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ধলেশ্বরী নদীর তীরে চর কিশোরগঞ্জ এলাকায় একটি চরের মধ্যে লঞ্চটি নোঙর করলে যাত্রীরা দ্রুত নেমে পড়েন।
ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে শ্রমিক নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে সুরভী-৭ লঞ্চের ধাক্কায় বালিবাহী বাল্কহেড ডুবে গেছে। বুধবার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডুবে










