তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি খুবই ইতিবাচক। এ ফেরাকে আমরা সুস্বাগত জানাই। সংস্কারের প্রতি দেয়া তার সমর্থন তিনি বাস্তবায়ন করবেন বলে আশা রাখি। তার আগমনের মধ্য দিয়ে বিএনপির কিছু মানুষের দ্বারা সংগঠিত অপকর্মগুলোও দূর হবে বলে আশা করি। এছাড়া দলের ভেতর শৃঙ্খলা ফেরত আসবে। সবশেষে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাবে বলে আশা রাখতে চাই।
যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গতকাল দেশে ফিরেছেন তারেক রহমান। তার সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তাদের বহনকারী ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।










