ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে মোহাম্মদ মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে জেলা শহরের গোকর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মনি জেলা শহরের গোকর্ণ এলাকার আল আমিন মিয়ার ছেলে।
মনির মা খাদিজা বলেন, মনি দুপুর ১২টার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলার একপর্যায়ে সে পুকুরে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা মনিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, শিশুটির শ্বাসনালি ও ফুসফুসে পানি যাওয়ার কারণে সে মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।










