২০২৪ সালের ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি। তার নেতৃত্বে কঠিন পথ পাড়ি দিয়েছি। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই আমরা জয়ী হব।
বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে (তারেক রহমান) স্বাগত জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে তারেক রহমান দূর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। দীর্ঘ নিপীড়ন ও নির্বাসিত জীবন শেষে আমাদের মাঝে ফিরে এসেছেন তারেক রহমান। এ গণতন্ত্র উত্তরণে সবচেয়ে কঠিন পথ আমরা পাড়ি দিয়েছি তার নেতৃত্বে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তার নেতৃত্বেই আমরা যেন আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং তারেক রহমানের ৩১ দফাকে বাস্তবায়ন করতে পারি।
রাজধানীর পূর্বাচলে তারেক রহমানকে দেয়া গতকালের গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।










